২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে বীর প্রতীক তারামনের নামে সড়কের নামকরণ

কুড়িগ্রামের ধরলা সেতুর সংযোগ সড়কটি বীর প্রতীক তারামন বিবির নামে নামকরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর এলাাকার চারমাথার মোড়ে সড়কের নাম ফলক উম্মোচন করেন তারামন বিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2008, 04:14 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

কুড়িগ্রাম, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রামের ধরলা সেতুর সংযোগ সড়কটি বীর প্রতীক তারামন বিবির নামে নামকরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর এলাাকার চারমাথার মোড়ে সড়কের নাম ফলক উম্মোচন করেন তারামন বিবি। মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ করায় পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। ফলক উম্মোচন অনুষ্ঠানে তারামন বিবি যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেন এবং স্বাধীনতাবিরোধীদের ভোট না দেওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বৃদ্ধি এবং কোন মুক্তিযোদ্ধা মারা গেলে তার পরিবারকে এককালীন অনুদান এবং ভাতা দেওয়া অব্যাহত রাখার দাবি জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, ২৭ রাইফেলস ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সুমন কুমার বড়