২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশার দাপট থাকতে পারে আরও কয়েকদিন

মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে দেশের উত্তর, মধ্য ও পশ্চিমাঞ্চল। আবহাওয়া অফিস বলছে, আরও কয়েকদিন থাকতে পারে এই কুয়াশা। আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ সাকেদুল আলম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলেই কুয়াশার দাপট বেশি। এ অবস্থা আরও কয়েকদিন থাকবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2008, 02:39 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে দেশের উত্তর, মধ্য ও পশ্চিমাঞ্চল। আবহাওয়া অফিস বলছে, আরও কয়েকদিন থাকতে পারে এই কুয়াশা। আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ সাকেদুল আলম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলেই কুয়াশার দাপট বেশি। এ অবস্থা আরও কয়েকদিন থাকবে।" আবহাওয়া অধিদপ্তরের সান্ধ্য বুলেটিনে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, পশ্চিম, মধ্যাঞ্চল ও নদী অববাহিকা মাঝারী থেকে ঘন কুয়াশার দখলে চলে যেতে পারে। দেশের অন্য এলকাগুলোতেও হালকা থেকে মাঝারী কুয়াশা দেখা যেতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে, ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ কক্সবাজারে, ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এসকে/২০৩০ঘ.