২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশার দখলে উত্তরাঞ্চল

পৌষের প্রথম দিন সোমবার দেশের উত্তরাঞ্চল ছিল ঘন কুয়াশার দখলে। আবহাওয়া অধিদপ্তর তাদের সান্ধ্য বুলেটিনে জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তর ও পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন এবং অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2008, 06:19 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌষের প্রথম দিন সোমবার দেশের উত্তরাঞ্চল ছিল ঘন কুয়াশার দখলে। আবহাওয়া অধিদপ্তর তাদের সান্ধ্য বুলেটিনে জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তর ও পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন এবং অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার কক্সবাজারে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- দিনাজপুর: সোমবার ঘন কুয়াশায় দিনাজপুরবাসী সূর্যের মুখ দেখেছে কদাচিত। গত শনিবার মধ্যরাত থেকেই এ জেলায় ঘন কুয়াশা পড়তে শুরু হয়েছে। গত দুদিন দিনের বেলায় কুয়াশা কেটে গেলেও সোমবার সারাদিনই ছিল কুয়াশাচ্ছন্ন। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় রাস্তার মোড়ে মোড়ে বসেছে অস্থায়ী পিঠার দোকান। এদিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তা রুকুনউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন পর্যন্ত এটিই সর্বনিু তাপমাত্রা। কুয়াশা কেটে গেলে শীতের তীব্রতা বাড়বে।" দুরপাল্লার বাস চালক রিয়াজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুয়াশার কারণে রাতে যানবাহন সাবধানে চালাতে হচ্ছে। মহাসড়কের কোথাও কোথাও রোড ডিভাইডার দেখে গাড়ি চালাতে হচ্ছে। বগুড়া: সকাল থেকে বগুড়াতেও ঘন কুয়াশা। এর সঙ্গে বিকেলে শুরু হয় হালকা বাতাস। কুয়াশার কারণে ছত্রাকজনিত রোগে জেলার তিনটি উপজেলার বেশ কিছু জমির আলু নষ্ট হয়েছে। বগুড়া আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তা সৈয়দ গোলাম কিবরিয়া জানান, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট লাইট জ্বালিয়ে মোটর চলাচল করছে। শীত পড়ায় ছিন্নমূল মানুষেরা ফুটপাত ছেড়ে আশ্রয় নিতে শুরু করেছে রেলস্টেশন ও সরকারি কার্যালয়ের বারান্দায়। বিকেলের দিকে লোকজন মাফলার কানঢাকা টুপি, হাতমোজা পড়ে বাইরে বেরোচ্ছেন। রেলওয়ে হকার্স মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে দেখা গেছে শীতবস্ত্র ক্রেতাদের ভিড়। সরেজমিনে দেখা গেছে, বগুড়া সদর উপজেলার শাখারিয়া, রাজাপুর ও কালিবালা এলাকার বিভিন্ন আলু ক্ষেতে কুয়াশার কারণে ছত্রাকজনিত রোগের সংক্রমণ হয়েছে। কালিবালা এলাকায় প্রায় নয়শ' বিঘা ও শাখারিয়া ও রাজাপুর এলাকায় প্রায় ১৫শ' বিঘার মত জমির আলু গাছ ইতোমধ্যে পচে গেছে। শাখারিয়া এলাকার আব্দুল গফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ১০ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। প্রতি বিঘায় খরচ পড়েছে ১২ থেকে ১৩ হাজার টাকা। কিন্তু গত কয়েকদিনে ক্ষেতগুলি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কোন ওষুধেই কাজ হচ্ছে না। বগুড়া কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক রোস্তম আলী মণ্ডল জানান, ঘন কুয়াশায় আর্লি ব্রাইট ও লেট ব্রাইট রোগ ছড়িয়েছে আলুক্ষেতে। এক প্রকার ছত্রাক গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে। এ রোগ থেকে আলু ক্ষেত রক্ষায় ছত্রাক প্রতিরোধক ওষুধ নিয়মিত