২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুডিশিয়াল সার্ভিস সচিবালয় অধ্যাদেশ অনুমোদনের প্রতিবাদ

জুডিশিয়াল সার্ভিস সচিবালয় অধ্যাদেশ ২০০৮ অনুমোদনের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2008, 05:23 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুডিশিয়াল সার্ভিস সচিবালয় অধ্যাদেশ ২০০৮ অনুমোদনের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, সংবিধানের ৯১ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এমন অধ্যাদেশ তৈরির সিদ্ধান্ত নেওয়া হলেও তা ওই অনুচ্ছেদের মূল বক্তব্যের পরিপন্থী। তাছাড়া সংবিধানের ১১৬ (ক) অনুচ্ছেদে বিচার বিভাগে নিযুক্ত ব্যক্তিদের যে স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে তা-ও প্রস্তাবিত অধ্যাদেশের কারণে বাধাগ্রস্ত হতে পারে। এই অধ্যাদেশ সংবিধানের ১০৯ ও ১১৬ অনুচ্ছেদের মূল চেতনার পরিপন্থী। সংগঠনের সভাপতি মো. আব্দুল গফুর ও মহাসচিব মো. শাহজাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, এ ধরনের 'অসাংবিধানিক' অধ্যাদেশ অনুমোদন করায় ক্ষোভ জানিয়ে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। ১৪ ডিসেম্বর বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার প্রক্রিয়া সম্পন্ন করতে 'জুডিশিয়াল সার্ভিস সচিবালয় অধ্যাদেশ ২০০৮' এ অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে/২৩১৬ঘ.