মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এনার্জি করসপনডেন্ট
ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- মালয়েশীয় প্রতিষ্ঠান পেট্রোনাস ট্রেডিং করপোরেশন (পেটকো) ৬ ডলারের কম প্রিমিয়ামে বাংলাদেশের কাছে ১০ লাখ মেট্রিক টনের বেশি তেল বিক্রি প্রস্তাব দিয়েছে। আগামী বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত একই প্রিমিয়ামে পরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে এ কোম্পানি।
আগামী বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত একই প্রিমিয়ামে পরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে এ কোম্পানি।
তেল পরিবহন ও হ্যান্ডলিংসহ আনুষঙ্গিক খরচকে বলা হয় প্রিমিয়াম।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এম আনোয়ারুল করিম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পেটকো আগামী মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত তেল বিক্রির প্রস্তাব দিয়েছে।"
জ্বালানি বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পেটকোর কাছে থেকে ছয় ডলারের কম প্রিমিয়ামে তেল বিক্রির প্রস্তাব পেয়েছি। তবে এ বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।"
পেটকোর কাছ থেকে তেল কেনার জন্য বিপিসির ফেব্র"য়ারি পর্যন্ত চুক্তি রয়েছে। সে পর্যন্ত ডিজেলে ৬ দশমিক ২৫ ডলার, কেরোসিনে ৬ দশমিক ৭৫ ডলার এবং জেট ফুয়েলে ৬ দশমিক ৬৫ ডলার করে প্রিমিয়াম দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফেব্র"য়ারি পর্যন্ত এ প্রিমিয়ামে তেল আমদানি করা হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বিপিসি কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) এর কাছ থেকে ডিজেল ৬ দশমিক ৬ ডলার, কেরোসিন ৭ ডলার ও জেট ফুয়েল ৭ ডলার প্রিমিয়ামে কিনছে।
স
bdnews24