ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাউদ্দীন নাছিম সোমবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সন্ধ্যা সোয়া ৬টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নাছিম।
গত ২০০২ সালের ১১ মার্চ বিমানবন্দর থানায় দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহের মামলায় গত চলতি বছরের ১৬ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করেন নাছিম। এরপর ৪ ডিসেম্বর হাইকোর্ট থেকে দুই মাসের জামিন লাভ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/১৯৪০ঘ.
bdnews24