চট্টগ্রাম, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-৯ (ডবলমুরিং) আসনে বিএনপি প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল নোমান রোববার রাতে নির্বাচনী প্রচার চালানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
তাকে চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
আব্দুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী মো. সারওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টা থেকে লালখানবাজার এলাকায় গণসংযোগ শুরু করেন নোমান। ঘণ্টাখানেক পর হঠাৎ শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করলে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়।
সারওয়ার বলেন, "চিকিৎসকরা জানিয়েছেন, রক্তে চিনির পরিমাণ কমে যাওয়ায় এমন হয়েছে।"
তিনি আরো বলেন, "আব্দুল্লাহ আল নোমান নোমান এখন কিছুটা সুস্থ। কথা বলতে পারছেন। তবে রাতে তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে।"
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/জেকে/এসকে/২৩৩৪ঘ.
bdnews24