২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস উদযাপনে ভারত গেল বাংলাদেশ প্রতিনিধিদল

কলকাতায় বিজয় দিবস উদযাপনের জন্য বাংলাদেশের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল রোববার ঢাকা ত্যাগ করেছে। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়, ওই প্রতিনিধিদলে ১৪জন মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সেনাবাহিনীর তিনজন কর্মকর্তা ও তাদের স্ত্রীরা রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 05:37 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতায় বিজয় দিবস উদযাপনের জন্য বাংলাদেশের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল রোববার ঢাকা ত্যাগ করেছে। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়, ওই প্রতিনিধিদলে ১৪জন মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সেনাবাহিনীর তিনজন কর্মকর্তা ও তাদের স্ত্রীরা রয়েছেন। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারত সরকারের আমন্ত্রণে এই সফরে মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিচ্ছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জামিল ডি আহসান বীর প্রতীক। আর সেনাবাহিনীর সদস্যদের নেতৃত্বে রয়েছেন মেজর জেনারেল মুহাম্মদ মাসুদ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে অস্ত্র ও প্রশিক্ষণসহ বিভিন্নভাবে সহায়তা দানকারী রাষ্ট্র ভারত প্রতিবছর বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করে থাকে। বাংলাদেশকে সহায়তা করা নিয়ে এ যুদ্ধের শেষ দিকে ভারত সরাসরি পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিল। এবারই প্রথম চাকরিরত বাংলাদেশী সেনাসদস্যরা এই সফরে অংশ নিচ্ছেন বলে হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাকিস্তানি দখলদার সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/এসকে/২৩২৭ঘ.