২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪টি আশ্রয় কেন্দ্র নির্মাণে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ স্মারক সই

ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত এলাকায় ২৪টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে অর্থায়ন করবে যুক্তরাষ্ট্র। স্বাভাবিক সময়ে এগুলো বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 04:16 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত এলাকায় ২৪টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে অর্থায়ন করবে যুক্তরাষ্ট্র। স্বাভাবিক সময়ে এগুলো বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হবে। রোববার এ বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব স্থাপনা নির্মাণে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ড ৪৩ লাখ ডলার দেবে। দুর্যোগের সময় এসব জরুরি আশ্রয়কেন্দ্রের প্রতিটিতে দেড় হাজার লোক আশ্রয় নিতে পারবে। গত বছরের ১৫ নভেম্বর ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর দেশের দক্ষিণ উপকূলে আঘাত হানে। এতে সাড়ে তিন হাজারের বেশি লোক প্রাণ হারায় ও ব্যাপক সম্পদহানি হয়। সাহায্য নিয়ে এগিয়ে আসা আন্তর্জাতিক স