২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাসরি কারো বিরুদ্ধে মামলা করিনি: আজম চৌধুরী

শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের আবেদন করার পর বাদি ব্যবসায়ী আজম জে চৌধুরী বলেছেন, তিনি সরাসরি কারো বিরুদ্ধে মামলা করেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 09:02 AM

Updated : 26 Aug 2022, 02:47 PM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্ববর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের আবেদন করার পর বাদি ব্যবসায়ী আজম জে চৌধুরী বলেছেন, তিনি সরাসরি কারো বিরুদ্ধে মামলা করেননি। দেশের শীর্ষস্থানীয় এই ব্যবসায়ী সাংবাদিকদের বলেন, "আমি সরাসরি কোনো মামলা করিনি। কারো নামও বলিনি। একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। মামলাটি প্রত্যাহারের ফলে তার অবসান হবে।" বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী। গুলশানের নিজ ব্যবসায়িক কার্যালয়ে রোববার বেলা সাড়ে ১১ টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "একজন ব্যক্তির মৌলিক অধিকার ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে ন্যায় বিচারের স্বার্থে আমি মামলাটি প্রত্যাহার করছি।" নির্বাচিত সরকার ক্ষমতায় আসছে বা কোনো চাপের মুখে মামলাটি প্রত্যাহার করছেন কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "ছয় মাস আগেও আমি বলেছিলাম, আমি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করিনি। আমার সৎ সাহস আছে বলেই ওই দাবি করতে পেরেছিলাম।" মামলার আরেক আসামী সাবেক মন্ত্রী ও শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম প্রসঙ্গে তিনি বলেন, "রাশিয়ার টেকনো ফরম এক্সপোর্ট কোম্পানীর কনসালটেন্ট হিসেবে আমাদের কোম্পানীর কাছ থেকে টাকা পেয়েছেন তিনি। "এটা বৈধভাবেই ব্যাংকের মাধ্যমে লেন-দেন করা হয়েছিল। তাছাড়া তার ব্যবসা করার অধিকারও রয়েছে। অনেক রাজনীতিকই তা করেন।" মামলা প্রত্যাহারের পর শেখ হাসিনা মানহানির মামলা করলে কী করবেন-এ প্রশ্নের জবাবে প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম চৌধুরী বলেন, "উনি বঙ্গবন্ধুর কন্যা। গণতন্ত্রের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। আমার বিশ্বাস, উনি আমার অবস্থানটা বুঝবেন।" এর আগে গত ২৪ জানুয়ারি তিনি সাংবাদিকদের বলেছিলেন 'শেখ হাসিনার বিরুদ্ধে কোন চাঁদাবাজির মামলা করেননি' দাবি করে বলেছিলেন, "শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। আমি তার বিরুদ্ধে কোনও মামলা করিনি। আমি মামলা করেছি শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে।" এরপর আদালতে সাক্ষ্য দিতে এসে ৩০ জানুয়ারি আজম জে চৌধুরী আদালতকে জানান, আসামিদের মধ্যে কেবল শেখ সেলিমকে তিনি চেনেন। আসামি হিসেবে শেখ হাসিনাসহ অন্য কাউকে তিনি চেনেন না। স