ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --অসুস্থতার জন্য রোববার সকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচী বাতিল করা হয়েছে।
এ কারণে শেখ হাসিনা সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, রায়েরবাজার বধ্যভূমি এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে পারেননি।
হাসিনার তথ্যসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেখ হাসিনা শনিবার থেকে জ্বরে ভুগছেন এবং ক্রমাগত বমি হচ্ছে।
তিনি বলেন, "নেত্রী (শেখ হাসিনা) রোববার সকালে তৈরি হয়ে বাড়ির দোতলা থেকে নিচতলায় নামার সময় মাথা ঘুরে উঠলে তাকে ওপরে নিয়ে যাওয়া হয়।"
এরআগে, শনিবার বিকালে শেখ হাসিনার আওয়ামী লীগের মিডিয়া সেন্টার উদ্বোধন করার কথা থাকলেও শেষ মুহুর্তে তিনি অসুস্থ হয়ে পড়ায় মতিয়া চৌধুরী উদ্বোধন করেন।
মতিয়া চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, "সকাল থেকেই নেত্রী জ্বরে আক্রান্ত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/১০৪১ ঘ.
bdnews24