বগুড়া, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ায় মেয়র, অধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যান পদ ছেড়ে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন নয়জন।
শনিবার শেষ দিনে তারা মনোনয়নপত্র জমা দেন। এর আগে তারা পদত্যাগ করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ জানুয়ারি উপজেলা নির্বাচন হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৭-১৯ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ ডিসেম্বর।
বগুড়ায় পদত্যাগকারী নয়জন হলেন- শিবগঞ্জ পৌরসভার মেয়র বিএনপি নেতা মতিয়ার রহমান মতিন, ধুনট মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও এলাঙ্গী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা শাহজাহান আলী, ধুনট ডিগ্রি কলেজের প্রভাষক টিআইএম নুরুন্নবী তারিক, গাবতলী উপজেলার সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল খালেক, নাড়
bdnews24