চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও বন্দর শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা ধর্মঘটের কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
পণ্য পরিবহন নিয়ে ট্রাক মালিক সমিতির সঙ্গে বিরোধের জের ধরে বন্দরের ব্যবসায়ী ও বন্দর শ্রমিক সমন্বয় পরিষদ শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করেছে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন্দর ব্যবসায়ী ও ট্রাক মালিক সমিতির নেতাদের নিয়ে প্রশাসনের কর্মকর্তারা টানা পাঁচ ঘণ্টা বৈঠক করেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। প্রশাসন বন্দর সচল রাখার নির্দেশ দিলেও ধর্মঘট অব্যাহত রয়েছে।
সোনা মসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্র"পের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুর রহমান খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যমুনা সেতুর উপর দিয়ে ১২ মেট্রিক টনের বেশি পণ্য পরিবহন করা যাবে না বলে সেতু কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও ট্রাক মালিক সমিতিকে স
bdnews24