২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে জিপ খাদে, ১০ পর্যটক আহত

বান্দরবান-চিম্বুক সড়কে শুক্রবার দুপুরে পর্যটকবাহী একটি জিপ (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন। এরা ঢাকার কাঁটাবন এলাকা থেকে শুক্রবারই বান্দরবান বেড়াতে আসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2008, 11:27 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

বান্দরবান, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবান-চিম্বুক সড়কে শুক্রবার দুপুরে পর্যটকবাহী একটি জিপ (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন। এরা ঢাকার কাঁটাবন এলাকা থেকে শুক্রবারই বান্দরবান বেড়াতে আসেন। আহতদের মধ্যে আছেন- মাসুদ (৪২), খোকন (৩২), মনি (৩৬), দিশা (১৩), সুরভী (৩২), চাঁদনী (১৯), অংকিতা (৯)। এদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোকাম্মেল জানান, দুপুরে বান্দরবান থেকে চাঁদের গাড়ি করে চিম্বুক যাওয়ার সময় ওয়াই জংশন (১২ মাইল) এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৭ ঘ.