২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বাসের ধাক্কায় বরযাত্রীবাহী মাইক্রো চুরমার, নিহত ৭

বগুড়ার শিবগঞ্জের রহবল বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার দুপুরে বাসের ধাক্কায় বরযাত্রীবাহী মাইক্রোবাস চূর্ণ-বিচূর্ণ হয়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বরসহ অন্তত দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 01:08 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

বগুড়া, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার শিবগঞ্জের রহবল বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার দুপুরে বাসের ধাক্কায় বরযাত্রীবাহী মাইক্রোবাস চূর্ণ-বিচূর্ণ হয়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বরসহ অন্তত দুজন। নিহতরা হলে- বুলবুলি (২৩), চায়না (৪০), জহুরা (২২), রফিক (১০), রফিক কাজী (৫), জাহিদ (৪) ও মাইক্রোবাস চালক ওমর ফারুক (৩০)। আহত বর জাকিরুল (২০) ও তার বড় ভাই জহিরুলকে (২৬) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ সুপার (পশ্চিমাঞ্চল) মোহাম্মদ শাহরিয়ার জানান, দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট থেকে বরযাত্রী নিয়ে একটি মাইক্রোবাস (রংপুর-ছ-১১-০০২০) বগুড়ার শেরপুরে যাওয়ার পথে শিবগঞ্জের রহবল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি বাস একে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। হক স্পেশাল পরিবহনের বাসটি (ঢাকা-মেট্রো-ব-১১-০২৭৩) ঢাকা থেকে উলিপুর যাচ্ছিল। পুলিশ সুপার জানান, ঘটনাস্থলেই সাতজন মারা গেছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিকে ধাওয়া করে প্রায় এক মাইল দূরে গিয়ে আটক করে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৭ ঘ.