২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

রংপুরের পীরগঞ্জ উপজেলার জামতলী মকরমপুর এলাকায় বৃহস্পতিবার ভোরে একটি নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 11:46 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

রংপুর, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের পীরগঞ্জ উপজেলার জামতলী মকরমপুর এলাকায় বৃহস্পতিবার ভোরে একটি নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহতের মধ্যে একজন হলেন- নবীর হোসেন। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পীরগঞ্জের বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীন মোহাম্মদ জানান, ভোর পৌণে ৫ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আল হামরা পরিবহনের একটি নৈশ কোচ (ঢাকা মেট্রো ব ১১-৩১৬৮) রংপুর আসার পথে মকরমপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হয়েছেন অন্তত ২০ জন। এদের মধ্যে সাতজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । ওসি জানান, বাস চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৩৭ ঘ.