২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে এক জেএমবি সদস্য গ্রেপ্তার

রংপুরের পীরগাছা থেকে বুধবার সকালে জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যের নাম আব্দুল কুদ্দুস খান ফালফি (৪৮)। তার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার প্রতাপজয়সেন গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2008, 11:23 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

রংপুর, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগাছা থেকে বুধবার সকালে জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যের নাম আব্দুল কুদ্দুস খান ফালফি (৪৮)। তার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার প্রতাপজয়সেন গ্রামে। সৈয়দপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ পরিদর্শক মাহাদত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে পীরগাছার প্রতাপজয়সেন গ্রামে নিজ বাড়ি থেকে আব্দুল কুদ্দুস খান ফালফিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে একটি জেহাদি বই উদ্ধার করে পুলিশ। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মোজাহেরুল ইসলাম আগামীকাল ১১ ডিসেম্বর ফালফিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করবেন। কোরবানির ঈদের আগের এক সপ্তাহে নীলফামারীর ডিমলা উপজেলা থেকে ছয়জন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়। এদেরকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জিএনএ/১৭২০ ঘ.