২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বুধবার সকালে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন হতাহত হয়েছে। এদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাঁসদহ গ্রামে। কারে করে পঞ্চগড় জেলার তেতুলিয়া যাচ্ছিল। উপজেলার খিয়ার জুম্মা নামক স্থানের ওই দুর্ঘটনায় ঘটনাস্থলে বাবা ডাঃ খলিলুর রহমান ও মেয়ে ফারহানা রহমান আভার মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2008, 06:00 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

রংপুর, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের তারাগঞ্জ উপজেলায় বুধবার সকালে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন হতাহত হয়েছে। এদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাঁসদহ গ্রামে। কারে করে পঞ্চগড় জেলার তেতুলিয়া যাচ্ছিল। উপজেলার খিয়ার জুম্মা নামক স্থানের ওই দুর্ঘটনায় ঘটনাস্থলে বাবা ডাঃ খলিলুর রহমান ও মেয়ে ফারহানা রহমান আভার মৃত্যু হয়। এ ঘটনায় স্ত্রী ফৌজিয়া বেগম, তাদের দুই ছেলে এবং কাজের মেয়ে আহত হয়। এদেরকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। রংপুর-দিনাজপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার জানান, সকাল সাড়ে সাতটার দিকে তারাগঞ্জ উপজেলার খিয়ার জুম্মা নামক স্থানে পৌঁছালে একটি নাইটকোচ প্রাইভেট কারটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, "নিহতদের লাশ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১৫০ ঘ.