২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ফরিদপুরের সদর উপজেলার চুঙ্গির মোড় এলাকায় মঙ্গলবার বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আল-আমীন ওরফে ডাল্টন (২৫) ও শহীদুল ইসলাম (২৮) নামে দুইজন মটরসাইকেল আরোহী নিহত ও ১০জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2008, 01:23 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ফরিদপুর, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের সদর উপজেলার চুঙ্গির মোড় এলাকায় মঙ্গলবার বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আল-আমীন ওরফে ডাল্টন (২৫) ও শহীদুল ইসলাম (২৮) নামে দুইজন মটরসাইকেল আরোহী নিহত ও ১০জন আহত হয়েছে। কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ারেস আলী মিয়া জানান, সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চুঙ্গির মোড় এলাকায় একটি লোকাল বাস ও বিপরীত দিক থেকে আসা মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ডাল্টন মারা যান। হাসপাতালে নেয়ার পথে শহীদুলের মৃত্যু হয়। এছাড়া আহতদের মধ্যে নূর জাহান বেগম (৫০) নামে এক বাস যাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় ডাল্টনের মামা মো. মিয়া কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জিএনএ/২০৪৫ ঘ.