২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের দিন ২৭তম বিসিএসসের বাতিল প্রার্থীদের অনশন

ঈদের দিন মঙ্গলবার প্রতীক অনশন করে ২৭তম বিসিএস-এর একদল বাতিল প্রার্থী তাদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ২৭তম বিসিএসএ দ্বিতীয় দফায় অনুত্তীর্ণ প্রার্থীরা তাদের নিয়োগ দেওয়ার কথিত সরকারি প্রতিশ্র"তি দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রতীক অনশন কর্মসূচি পালন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2008, 01:21 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন মঙ্গলবার প্রতীক অনশন করে ২৭তম বিসিএস-এর একদল বাতিল প্রার্থী তাদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ২৭তম বিসিএসএ দ্বিতীয় দফায় অনুত্তীর্ণ প্রার্থীরা তাদের নিয়োগ দেওয়ার কথিত সরকারি প্রতিশ্র"তি দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রতীক অনশন কর্মসূচি পালন করে। বাতিল প্রার্থীদের একজন নাসিরউদ্দিন বলেন, "২৭তম বিসিএসএ দ্বিতীয় ফলাফলের পাঁচটি অনিয়ম চিহ্নিত করে প্রথম ফলাফলে 'বঞ্চিতদের' নিয়োগ দেয়ার জন্য সরকারের সুপারিশ থাকা সত্ত্বেও সরকারি কর্মকমিশন (পিএসসি) চেয়ারম্যান সা'দত হোসেনের একগুয়েমির কারণে আমরা ন্যায্য অধিকার ফিরে পাচ্ছি না।" তিনি বলেন, "আজ ঈদের দিন। দিনটি খুবই খুশির। কিন্তু বিসিএস নিয়োগ 'বঞ্চিত' হওয়ায় আমাদের কোনো আনন্দ নেই। সবাই শেকড়ের টানে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি গেছেন। কিন্তু আমরা যেতে পারিনি। কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করছি। সরকারের কাছে দাবি করছি, আমাদের দ্রুত নিয়োগ দিয়ে ঈদের খুশি ফিরিয়ে দিন।" অনশনকারীদের আরেকজন সোহেল রানা বলেন, "শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান শহীদ মিনারে এসে গত ২০ নভেম্বর নিয়োগ 'বঞ্চিতদের' অনশন ভাঙ্গিয়ে নিয়োগ দেয়ার প্রতিশ্র"তি দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করেননি। সরকার যাতে তার প্রতিশ্র"তি দ্রুত বাস্তবায়ন করে সেজন্য ঈদের দিনে অনশন কর্মসূচি দেয়া হয়েছে। আশা করছি সরকার তার প্রতিশ্র"ত বাস্তবায়ন করবে।" সরকার 'প্রতিশ্র"তি' বাস্তবায়ন না করলে বাদ পড়া প্রার্থীরা আগের আমরন অনশন কর্মসূচিতে ফিরে যেতে বাধ্য হবেন বলে জানান তিনি। ২০০৫ সালের ২৮ জুন ২৭তম বিসিএসএর আবেদনপত্র আহবান করা হয়। ২০০৭ সালের ২১ জানুয়ারি প্রথম দফায় চুড়ান্ত ফল প্রকাশ করা হয়। ওই বছর ১৮ ফেব্র"য়ারি পিএসসি সংস্থাপন মন্ত্রণালয়কে সাময়িকভাবে মনোনীত ৩৫৬৭ জন উত্তীর্ণ প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে। ২০০৭ সালের ৩০ মে ২৭তম বিসিএসএর মৌখিক পরীক্ষার ফল বাতিল করা হয় এবং একই বছর ২৯ জুলাই আবার মৌখিক পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় পিএসসি। চলতি বছর ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় বার ফল প্রকাশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/জিএনএ/১৯১৩ ঘ.