২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার ঈদ-উল-আজহা

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মুসলমানরা মঙ্গলবার উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে ঈদ-উল-আজহা উদযাপন করবেন। আগামী ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচন হবে বলে এবারের ঈদ রাজনীতিবিদ, প্রার্থী ও ভোটারদের কাছে অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছে। অধিকাংশ নেতা নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করতে সেখানে চলে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 02:07 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মুসলমানরা মঙ্গলবার উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে ঈদ-উল-আজহা উদযাপন করবেন। আগামী ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচন হবে বলে এবারের ঈদ রাজনীতিবিদ, প্রার্থী ও ভোটারদের কাছে অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছে। অধিকাংশ নেতা নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করতে সেখানে চলে গেছেন। অনেকেই ঈদ করতে গ্রামের বাড়ি বা অন্য কোথায় পাড়ি দেওয়ায় রাজধানী ঢাকা ইতিমধ্যেই অনেকখানি ফাঁকা। অন্য মহানগরগুলো থেকেও বাইরে গেছেন অনেক অস্থায়ী বাসিন্দা। নগর ছাড়ার এই হুড়োহুড়ি চলবে সোমবারও। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল ৮টায়। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে হবে ঈদের পাঁচটি জামাত। তাছাড়া ঢাকা মহানগরীর ৯০টি ওয়ার্ডে ৩৬০টি এবং বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরের মহানগরী ও বড় শহরগুলোতেও ঈদগাহ ও মসজিদেও ঈদের জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে । ঈদ উপলক্ষে রাজধানীকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। বরাবরের মতোই সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে 'ঈদ মোবারক' লেখা ব্যানার দিয়ে সাজানো হয়েছে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপ। বঙ্গভবন, প্রধান উপদেষ্টার কার্যালয়, নগরভবনসহ বিশেষ বিশেষ ভবনে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতাল, এতিমখানা, কারাগার, দুস্থ কল্যাণ কেন্দ্র ও সরকারি শিশু সদনে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যবস্থা করা হয়েছে বিনামূল্যে শিশু পার্কে প্রবেশ ও অন্যান্য বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী হযরত ইব্রাহিম (আ.) স্বপ্নে আল্লাহর কাছ থেকে পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানী দেওয়ার আদেশ পেয়ে বৃদ্ধবয়সে হওয়া সন্তান ইসমাইলকে কোরবানি দেওয়ার উদ্যোগ নেন। কিন্তু সৃষ্টিকর্তার অলৌকিক হস্তক্ষেপে ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। সেই থেকে প্রতিবছর মুসলমানরা ১০ জিলহজ তারিখে পশু কোরবানি দিয়ে ঈদ-উল-আজহা উদযাপন করে আসছেন। তবে ধর্মীয় রীতি অনুযায়ী জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ এই তিনদিনই পশু কোরবানি দেওয়া যায়। ঈদের শুভেচ্ছা ঈদ-উল-আজহা উপলক্ষে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ তার বাণীতে বলেন, "হযরত ইব্রাহীম (আঃ) আল্লাহর প্রতি অগাধ ভালবাসা, আনুগত্য ও আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অতুলনীয়। আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে আল্লাহর প্রতি এই অকৃত্রিম ও অতুলনীয়, ভালবাসা ও ত্যাগের আদর্শ প্রতিফলন একান্ত প্রয়োজন।" প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ তার বাণীতে বলেন, "প্রিয়বস্তুকে কুরবানীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে অনন্য দৃষ্টান্ত হযরত ইব্রাহীম (আঃ) স্থাপন করে গেছেন তা বিশ্ববাসীর জন্য অনুকরণীয় ও অনুসরণীয়।" তিনি ত্যাগ ও উৎসর্গের মহিমাময় ঈদ-উল-আযহার মর্মবাণী হৃদয়ে ধারণ করে শান্তিময়, পরমতসহিষ্ণু ও কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠায় জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, "ঈদ-উল-আযহা সব মুসলমানের ত্যাগ ও আনন্দের উৎসব। তবে দেশের বিদ্যমান পরিস্থিতি আমাদের আনন্দ উৎসব পালন করতে কতটা উৎসাহ যোগাবে তা প্রশ্নসাপেক্ষ।" বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া তার বাণীতে বলেন, "হযরত ইব্রাহীম (আঃ) আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কুরবানীর যে মহান দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা আমাদের সকলের জন্য অনুসরণীয়। সমাজ থেকে হিংসা-বিদ্বেষ, হানাহানি দূর করতে হলে আত্মশুদ্ধির মাধ্যমে সকলকে পরিশুদ্ধ হতে হবে।" এছাড়া ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল,বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় পার্টির প্রধান এ এইচ এম এরশাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ও মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পৃথক পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও মুসলিম উম্মার প্রতি সংহতি প্রকাশ করেছেন। ঈদ উপলক্ষে জাতীয় দৈনিক পত্রিকাগুলো প্রকাশ করেছে বিশেষ সংখ্যা। সরকারি প্রচার মাধ্যম বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ও রেডিওগুলো স