২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকারের স্বার্থে জরুরি অবস্থা তুলে নিতে বলেছেন বিচারপতি আমীরুল

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি আমীরুল কবির চৌধুরী মানবাধিকার রক্ষার স্বার্থে যত দ্রুত সম্ভব জরুরি অবস্থা প্রত্যাহারের মত দিয়েছেন। (বিস্তারিত আসছে)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 06:45 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি আমীরুল কবির চৌধুরী মানবাধিকার রক্ষার স্বার্থে যত দ্রুত সম্ভব জরুরি অবস্থা প্রত্যাহারের মত দিয়েছেন। রোববার সার্বজনীন মানবাধিকার ঘোষণার ৬০ বছর পূর্তি উপলক্ষে ইউরোপীয় কমিশন আয়োজিত মানবাধিকার জাম্বুরি উদ্বোধন শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, "জরুরি আইনে কিছু কিছু বিধান আছে যার মাধমে মানবাধিকার লঙ্ঘিত হয়। তাই মানবাধিকার রক্ষার স্বার্থে জরুরি অবস্থা যত দ্রুত প্রত্যাহার করা যায় ততই মঙ্গল।" গুলশানের স্পেকট্রা সেন্টারে আয়োজিত ওই জাম্বুরির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি মানবাধিকার রক্ষায় তার কমিশন ভয়-ভীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে মানবাধিকার রক্ষার ব্যাপারে কমিশনের দৃঢ় সংকল্পও ব্যক্ত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/জিএনএ/১২৩৯ ঘ.