২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২

নীলফামারীর জলঢাকার সৌলমারী থেকে শনিবার সকালে জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- তালুক সৌলমারী গ্রামের নইমুদ্দীনের ছেলে দিদার রহমান এবং সৌলমারী আনসারহাটের লুৎফর রহমানের ছেলে মাজেদুর রহমান লাবু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 06:20 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

নীলফামারী, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর জলঢাকার সৌলমারী থেকে শনিবার সকালে জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- তালুক সৌলমারী গ্রামের নইমুদ্দীনের ছেলে দিদার রহমান এবং সৌলমারী আনসারহাটের লুৎফর রহমানের ছেলে মাজেদুর রহমান লাবু। পুলিশ তাদের পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিঞ্জাসাবাদ করছে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নরেন্দ্র নাথ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বৃহষ্পতিবার গ্রেপ্তারকৃত তিন জঙ্গি নূর-ই-আলম, গোলজার হোসেন ও মামুনুর রশিদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে শনিবার সকালে দিদার ও লাবুকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০০২ ঘ.