২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন অবাধ করতে সবাইকে সজাগ থাকতে হবে: হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন যাতে অবাধ-নিরপেক্ষ ও স্বচ্ছ হয় সেজন্য সকলকে সজাগ থেকে ভূমিকা রাখতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 03:19 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

গোপালগঞ্জ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন যাতে অবাধ-নিরপেক্ষ ও স্বচ্ছ হয় সেজন্য সকলকে সজাগ থেকে ভূমিকা রাখতে হবে। শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক শোক সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। আগামী ১১ ডিসেম্বর সিলেটে সুফী হযরত শাহজালালের (রঃ) মাজার জিয়ারতের মধ্য দিয়ে দলের নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলেও জানিয়েছেন হাসিনা। হাসিনার মূল প্রতিদ্বন্দ্বী আরেক প্রধান দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াও শাহজালালের (রঃ) মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করার কথা জানিয়েছেন স