ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিঃ জেনারেল আমিনুল হককে জরিপ অধিদপ্তরে সার্ভেয়ার জেনারেল হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। ওই পদে কর্মরত ব্রিঃ জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান খানকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় বৃহস্পতিবার এসব বদলির আদেশ দেয়।
এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব তাজুল ইসলামকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/২০০৯ঘ.
bdnews24