ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংস্কার বা ওভারহোলিং কাজের জন্যে ৫৩ বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সার কারখানায় মঙ্গলবার রাত পৌণে ৮টায় আবার উৎপাদন শুরু হয়েছে।
ওভারহোলিং করার জন্য গত ১১ অক্টোবর ৪৫ দিনের জন্যে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছিল।
জিয়া সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওসমান গণি উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, কারখানাটির বিভিন্ন যন্ত্রাংশের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় কারখানায় উৎপাদন কমে গিয়েছিল। তাই ওভারহোলিং করা জরুরি হয়ে পড়েছিল।
এখন থেকে প্রতিদিন ১ হাজার ছয়'শ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ওসমান গণি জানান, প্রায় দেড় হাজার দেশি-বিদেশি বিশেষজ্ঞের সমন্বয়ে ওভারহোলিং কাজ করতে খরচ হয়েছে ৬০ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৬ ঘ.
bdnews24