২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গঠন

হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গঠন হয়েছে। ৭ ও ১১ এবং ২১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন এ বেঞ্চ গঠন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 04:17 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গঠন হয়েছে। ৭ ও ১১ এবং ২১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন এ বেঞ্চ গঠন করেন। রোববার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, আগামী ২২, ২৪, ২৮ ও ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাইকোর্টের এনেক্স ভবনে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আদালতের অবকাশকালীন জরুরি বিষয়ের শুনানি ও নিষ্পত্তি করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২২১০ঘ.