২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের সময় পরিস্থিতি সামলাতে পুলিশের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে: আইজিপি

নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নুর মোহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 01:25 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

চট্টগ্রাম, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নুর মোহাম্মদ। তিনি বলেন, "নির্বাচন বর্তমান সরকারের সবচেয়ে বড় 'প্রায়োরিটি'। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।" রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এর ওয়েবসাইট উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান আইজিপি। তিনি বলেন, "নির্বাচনের দিন ও এর আগে-পরে নিয়মিত টহলের বাইরে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা এবং টহল কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সন্ত্রাসী গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধারসহ অন্যান্য নিয়মিত অভিযানও অব্যাহত থাকবে।" আইজিপি জানান, আগে ঘোষণা দিয়ে সন্ত্রাসী গ্রেপ্তার বা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চললেও এবার নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরবে কাজ করে যাচ্ছে। তবে পুলিশ প্রশাসন নতুন কোন সন্ত্রাসী তালিকা তৈরি করেনি। তিনি বলেন, "সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। এখনও পর্যন্ত সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল।" স