২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন রোববার

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ রোববার। এর একদিন আগেই শনিবার ডিআরইউ'র বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। ডিআরইউ'র সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে শনিবার ডিআরইউ ক্যান্টিনে এজিএম'র কার্যক্রম শুরু হয়। এর প্রথম পর্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিআরইউ'র প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল কবির, সাবেক সভাপতি শাজাহান সর্দার ও এম আনোয়ারুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2008, 07:03 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ রোববার। এর একদিন আগেই শনিবার ডিআরইউ'র বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। ডিআরইউ'র সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে শনিবার ডিআরইউ ক্যান্টিনে এজিএম'র কার্যক্রম শুরু হয়। এর প্রথম পর্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিআরইউ'র প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল কবির, সাবেক সভাপতি শাজাহান সর্দার ও এম আনোয়ারুল হক। পরে সাধারণ সম্পাদক ইলিয়াস খান ও অর্থ সম্পাদক সাজ্জাদুর রহমান তাদের বার্ষিক আয়-ব্যয়ে ও সাংগঠনিক কার্যক্রমের ওপর দুটি প্রতিবেদন উপস্থাপন করেন। বার্ষিক প্রতিবেদন দুটির ওপর সাধারণ সদস্যরা আলোচনায় অংশ নেন। তবে সদস্যদের আপত্তির মুখে কোনও সিদ্ধান্ত ছাড়াই সভাপতি এজিএম'র কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। রোববারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদের জন্য মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চারটি সম্পাদকীয় পদে চারজন প্রার্থী ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন- প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ভোরের কাগজের শরীফুল ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে বাংলাভিশনের শফিউল আলম গ্যালমান, ক্রীড়া সম্পাদক পদে যুগান্তরের মহিউদ্দিন পলাশ ও দপ্তর সম্পাদক পদে নিউজ টুডে'র সৈয়দ শুকুর আলী শুভ। বাকি পদগুলোতে প্রার্থী নির্বাচনে মোট ৮৩২ জন ভোটার ভোট দেবেন। সভাপতি পদের জন্য বার্তা সংস্থা ইউএনবি'র প্রধান প্রতিবেদক শামীম আহমেদ ও দৈনিক স্বাধীন দেশের সম্পাদক মোস্তাক হোসেন লড়াই করছেন। একটি সহ-সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এনটিভির পারভেজ খান ও ভোরের কাগজের ইখতিয়ার উদ্দিন। সাধারণ সম্পাদক পদের জন্য লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন তিন জন। এরা হলেন- ভোরের ডাকের পথিক সাহা, দৈনিক ইত্তেফাকের জামাল উদ্দিন ও সরাসরি ভোটার ফেরদৌস আহমেদ ভূঁইয়া। যুগ্ম-সম্পাদকের একটি পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী হলেন- যুগান্তরের শেখ মামুনুর রশীদ ও আমাদের সময়ের হুমায়ুন কবির খোকন। অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী হলেন- আমাদের সময়ের বিশ্বজিৎ দত্ত ও দৈনিক খবরপত্রের নাজমুল আহমেদ তৌফিক। সাংগঠনিক সম্পাদক পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম তুষার ও ইনকিলাবের ওমর ফারুক আল-হাদী এবং সাংস্কৃতিক সম্পাদক পদে সমকালের ওমর ফারুক ও এএনবি'র আহমেদ সিরাজ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১০টি কার্যনির্বাহী সদস্য পদের জন্য বাংলাবাজার পত্রিকার কাজী হাবিব, আইএনবি'র ফসিহউদ্দীন মাহতাব ও কামরুজ্জামান কাজল, ইন্ডিপেনডেন্ট'র দীপক আচার্য, জনপদের আসম জাকির হোসেন, মনজুরুল বারী নয়ন ও মমতাজউদ্দিন, সমকালের ওয়াকিল আহমেদ হিরণ, দেশবাংলার আয়াতুল্লাহ আকতার ও মেহদী আজাদ মাসুম, ইকোনোমিক টাইমস'র শামসুল হক বসুনিয়া ও নয়াদিগন্তের মোরসালিন আহমেদ প্রাতিদ্বন্দ্বিতা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১২৪৩ ঘ.