মানিকগঞ্জ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় তথ্য ও প্রযুক্তি ভিত্তিক বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান বাতিঘর এর কার্যক্রম শনিবার শুরু হয়েছে।
কৃষক, কৃষিজীবী, ব্যবসায়ী, চাকুরীজীবী, ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার নারী-পুরুষের হাতের কাছে তথ্য প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়াই এই বাতিঘর এর লক্ষ্য।
সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নে বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট (বিআইআইডি), জানালা বাংলাদেশ লিমিটেড এবং গ্রামীণফোন যৌথভাবে এ তথ্যকেন্দ্রটি স্থাপন করেছে।
শনিবার সকালে বাতিঘর এর কার্যক্রম উদ্বোধন করেন কৃষি উপদেষ্টা ড. সিএস করিম।
তিনি বাতিঘর থেকে সহজভাবে কৃষকদের সুবিধাগুলো পাওয়া নিশ্চিত করার আহ্বান জানান।
সিএস করিম, "বাতিঘর থেকে কৃষকরা সুবিধা পাবেন এ ব্যাপারে আমি নিশ্চিত। তবে সহজভাবে যাতে সুবিধাগুলো নেওয়া যায় উদ্যোক্তাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে।"
কৃষকদের লাভের জন্য এর ব্যয় সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানান তিনি।
সিএম করিম বলেন, "সিডর ও বন্যার মতো ভয়াবহ দুর্যোগের সময় যৌথবাহিনী ও প্রশাসন একসঙ্গে কাজ করে সংকট থেকে উত্তরণ পেয়েছি। এটা অব্যাহত রাখা দরকার।"
কৃষিতে সাহায্য করার জন্য সবাই প্রস্তুত বলেও জানান তিনি।
উপদেষ্টা বলেন, কৃষি স
bdnews24