২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইন ধরে দাঁড়িয়ে ভোট দিলেই সুষ্ঠু নির্বাচন হয় না: টিআইবি প্রধান

সারিতে দাঁড়িয়ে ভোট দিলেই সুষ্ঠু নির্বাচন হয় না। বিধি বিধান মেনে নির্বাচন হচ্ছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ। শনিবার বিকেলে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে 'ভাসানী পদক ২০০৭' প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) এর চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

টাঙ্গাইল, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সারিতে দাঁড়িয়ে ভোট দিলেই সুষ্ঠু নির্বাচন হয় না। বিধি বিধান মেনে নির্বাচন হচ্ছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ। শনিবার বিকেলে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে 'ভাসানী পদক ২০০৭' প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) এর চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ একথা বলেন। তিনি বলেন, "জাতীয় সংসদ, উপজেলা ও পৌরসভা নির্বাচন আসছে। নির্বাচনী আইন ও আচরণ বিধি জানতে হবে। লাইন ধরে দাঁড়িয়ে ভোট হলে সেটা সুষ্ঠু নির্বাচন নয়। বিধিবিধান মেনে নির্বাচন হচ্ছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ।" প্রতীক দেখে ভোট না দিয়ে জেনে বুঝে ভোট দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। অধ্যাপক মোজাফফর বলেন, "আমরা গণতন্ত্র চাই। তবে একদিনে গণতন্ত্র অর্জন করা যায় না। গণতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব শুধু রাজনৈতিক দল বা নির্বাচন কমিশনের নয় আমাদের সকলেরই।" টিআইবি চেয়ারম্যান বলেন, "দুর্নীতিবিরোধী আন্দোলনের স্রষ্টা মাওলানা ভাসানী। 'হক কথা' পত্রিকার মাধ্যমে তিনি দুর্নীতি, অনিয়ম, নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলেছেন। দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে শিখিয়েছেন তিনি।" মাওলানা ভাসানী ফাউন্ডেশনের দেওয়া ভাসানী পদকপ্রাপ্তরা হলেন- সমাজ সেবায় দানবীর রণদা প্রসাদ সাহা (মরণোত্তর), শিক্ষায় মদন মোহন গোস্বামী, সংস্কৃতিতে মামুনুর রশীদ, চিকিৎসায় ডা. আব্দুর রহমান খান ও রত