২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া ও ফেনীর তিন আসনে প্রার্থী হচ্ছেন খালেদা

আসন্ন সংসদ নির্বাচনে বগুড়া ও ফেনীর তিনটি আসনে প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া। বিএনপির সংসদীয় বোর্ড ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে দলীয় চেয়ারপারসনের প্রার্থিতা চূড়ান্ত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2008, 01:33 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচনে বগুড়া ও ফেনীর তিনটি আসনে প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া। বিএনপির সংসদীয় বোর্ড ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে দলীয় চেয়ারপারসনের প্রার্থিতা চূড়ান্ত করেছে। শনিবার গুলশানে বিএনপি চেয়ারপাসনের কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়। খালেদা জিয়া অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয়ী হন। আগে এক ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি আসনে নির্বাচন করতে পারলেও তবে নতুন নির্বাচনী আইনে এক ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। খালেদা জিয়ার পৈত্রিক নিবাস ফেনীতে। আর বগুড়ায় তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বাড়ি। খালেদা জিয়া ছাড়া বিএনপিতে এবার একাধিক আসনে মনোনয়ন পেয়েছেন এম সাইফুর রহমান এবং সালাউদ্দিন কাদের চৌধুরী। সাইফুর রহমানকে সিলেট-১ ও মৌলভীবাজার-৩ আসনে এবং সালাহউদ্দিন কাদেরকে চট্টগ্রাম-২ ও ৬ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মানিকগঞ্জ-১ ও ৩ আসনে মনোনয়ন চাইলেও তাকে শুধু মানিকগঞ্জ-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯৩৬ ঘ.