২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে গণপিটুনিতে যুবক নিহত

রাজধানীর মতিঝিলের শান্তিবাগ এলাকায় শুক্রবার ভোরে গণপিটুনিতে মনির হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2008, 09:59 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলের শান্তিবাগ এলাকায় শুক্রবার ভোরে গণপিটুনিতে মনির হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মতিঝল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার রাতে শান্তিবাগের এক মহিলার ওপর হামলার ঘটনায় শুক্রবার এলাকাবাসী মনিরকে ধরে মারধর করে পুলিশে তুলে দেয়।" গণপিটুনিতে আহত মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তারা মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে মনিরসহ কয়েকজন ওই এলাকার রহিমা বেগম নামে এক মহিলাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে বলে পুলিশ কর্মকর্তা ফজলুর জানান। ওই মহিলা একটি মামলাও করেছেন। পুলিশ জানায়, গলাকাটা রুবেল গ্র"পের সদস্য মনিরের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এলএইচ/এফএফ/এমআই/১৫৫৩ ঘ.