ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগের বহিষ্কৃত নেতা লিয়াকত হোসেন কোথায় আছেন জানতে চেয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী ফারহানা হোসেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সদস্য পরিচয়ধারী কয়েকজন বুধবার ভোরে রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে লিয়াকতকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল গুলজার উদ্দিন আহম্মেদ অবশ্য বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে দাবি করেন, তারা লিয়াকতকে গ্রেপ্তার করেননি।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ফারহানা হোসেন অভিযোগ করেন, র্যাব পরিচয়ধারী কয়েকজন তার স্বামীকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। র্যাব অস্বীকার করার পর বিষয়টি মোহাম্মদপুর থানাকেও জানানো হয়েছে।
রাজনৈতিক কারণে সাবেক জোট সরকারের সময় লিয়াকতের নাম 'শীর্ষ সন্ত্রীদের তালিকা'য় তোলা হয় দাবি করে ফারহানা বলেন, "স
bdnews24