চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলী এলাকায় বৃহস্পতিবার সকালে একটি ভবন থেকে আগুন আতঙ্কে লাফিয়ে পড়ে আরিফ উদ্দিন আরিফ (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরিফের স্ত্রী ও শাশুড়ি।
দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, পাহাড়তলী থানার ইস্পাহানী সি গেটের কাছে আজিম নিটিং নামের একটি পোশাক কারখানায় সকালে আগুন লাগলে ভবনের তিনতলার বাসা থেকে লাফিয়ে পড়ে আরিফ মারা যান। দমকল বাহিনীর দুটি গাড়ি পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পাহাড়তলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিক জানান, লাফিয়ে পড়ে আহত আরিফের স্ত্রী ও শাশুড়িকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/২১০৮ ঘ.
bdnews24