ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী এ হামলাকে 'কাপুরুষোচিত কাজ' বলে আখ্যায়িত করে নয়া দিল্লির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
তিনি বলেন, "বর্বরোচিত এ ঘটনার নিন্দা জানাই আমি। আমি জোর দিয়ে বলতে চাই যে সন্ত্রাসের মাধ্যমে কোন উদ্দেশ্য সফল হতে পারেনা। এ ঘটনায় হতাহতদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।"
ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী প্রণব মুখার্জীকে তিনি একটি চিঠিও পাঠিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/জিএনএ/১৩১৮ ঘ.
bdnews24