সাতক্ষীরা, ২৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুকে ধর্ষণের দায়ে সাতক্ষীরায় আব্দুল গাজী (১৯) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাক জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. মোতাজিদুর রহমান বুধবার এ রায় দেন।
আব্দুল গাজীর বাড়ি শ্যামনগর উপজেলার চাঁদখালি গ্রামে।
মামলার অভিযোগে বলা হয়, ২০০৫ সালের ১৩ মে আব্দুল গাজী একই গ্রামের ১০ বছরের এক শিশুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এ ঘটনার দুদিন পর শিশুটির বাবা শ্যামনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
আব্দুল গাজী এখন কারাগারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধে/এসএনডি/১৯৫৫ ঘ.
bdnews24