জয়পুরহাট, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে রোববার সকালে এক পাওয়ার টিলার দুর্ঘটনায় খাইরুল ইসলাম নামের একজন কৃষক নিহত হয়েছেন।
তার বাড়ি কালাই উপজেলার থুপসারা গ্রামে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজদ জানান, "খাইরুল নিজের জমিতে চাষ করার সময় পাওয়ার টিলারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় তার পেটে পাওয়ার টিলারের ২/৩টি ফাল ঢুকে যায় এবং হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৫১ ঘ.
bdnews24