২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়ন বঞ্চিত আ. লীগ নেতা দেলোয়ার বরগুনায় প্রার্থী হচ্ছেন

দলের মনোনয়ন না পাওয়া বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাংসদ মো. দেলোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরগুনা-১ (সদর-আমতলী) আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2008, 02:46 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

বরগুনা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলের মনোনয়ন না পাওয়া বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাংসদ মো. দেলোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরগুনা-১ (সদর-আমতলী) আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। শনিবার দুপুরে বরগুনা শহরের বঙ্গন্ধু স্মৃতি কমপ্লেক্সে সমর্থকদের নিয়ে সমাবেশ করে দেলোয়ার এ ঘোষণা দেন। তিনি বলেন, যে কোনভাবেই হোক এ আসনে তিনি নির্বাচন করবেন। বরগুনার প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আব্দুল মোতালেব মিয়া, আবদুল মজিদ মিয়া, মীর নুরুল হক প্রমুখ। তারা বলেন, ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে বিদ্রোহ করে দেলোয়ার হোসেন এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন। তিনি ৮৪ হাজার ৬১১ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পেয়েছিলেন ৫১ হাজার ৩০২ ভোট। তারা দাবি করেন, গত বছর ২২ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচনে দেলোয়ার হোসেনকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছিল। বরগুনা-১ আসনে দেলোয়ার হোসেন বিএনপির প্রার্থী হচ্ছেন বলেও শোনা যাচ্ছে। তবে তিনি এ বিষয়ে সরাসরি কোনো জবাব না দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি স্বতন্ত্র প্রার্থী হব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪০ ঘ.