ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৫ নভেম্বর থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।
বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, ঈদুল আযহা উপলক্ষে প্রতিদিন সাত জোড়া অতিরিক্ত ট্রেন চলবে। কয়েকটি ট্রেনে অতিরিক্ত ৩৩টি বগিও সংযোজন করবে বাংলাদেশ রেলওয়ে।
ঢাকার কমলাপুর, বিমানবন্দর, গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন এবং সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা রেল স্টেশন থেকে অগ্রিম টিকিট কেনা যাবে। তবে একজন যাত্রী চারটির বেশি টিকিট কিনতে পারবে না।
ঈদের আগের সাতদিন আন্তঃনগর ট্রেনগুলো বন্ধের দিনেও চলাচল করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১৩৫০ ঘ.
bdnews24