ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনজীবীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন বৃহস্পতিবার। প্রায় ৩০ হাজার আইনজীবী এ নির্বাচনে ভোট দিয়ে ১৪ জন প্রতিনিধি নির্বাচিত করবেন।
সাধারণ ও গ্র"প আসনে সাত জন করে নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে পরে ভাইস চেয়ারম্যান মনোনীত করা হবে। নির্বাচিত প্রতিনিধিরা তিন বছর দায়িত্ব পালন করবেন। পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান থাকবেন অ্যাটর্নি জেনারেল।
চার বছর পরে হতে যাওয়া এবারের বার কাউন্সিল নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেলগুলো হলো, আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ ও আইনজীবী ঐক্য পানেল।
ব্যারিস্টার শফিক আহমেদের নেতৃত্বে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাধারণ আসনের অন্য প্রার্থীরা হলেন আবদুল বাসেত মজুমদার, সৈয়দ রেজাউর রহমান, পি সি গুহ, জেড আই খান পান্না, মো. কামরুল ইসলাম ও এম ইনায়েতুর রহিম।
এ প্যানেল থেকে গ্র"প আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকার মোহাম্মদ ইস্রাফিল, বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল ও ফরিদপুরের এ এইচ এম খালেকুজ্জামান, বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালীর এ এম আনোয়ারুল কবির, বৃহত্তর সিলেট ও কুমিল্লার মো. মিসবাহ উদ্দিন সিরাজ, বৃহত্তর খুলনা, পটুয়াখালী ও বরিশালের এম এ হাকিম হাওলাদার, বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়ার মো. ইয়াহিয়া এবং বৃহত্তর বগুড়া, রংপুর ও দিনাজপুরের মো. আল মাহমুদ।
এ বি এম নুরুল ইসলামের নেতৃত্বে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সাধারণ আসনের বাকি প্রার্থীরা হলেন, মো. হেলালউদ্দিন মোল্লা, আমাতুন নুর বেগম পান্না, মো. শাহজাদা, মোহাম্মদ আশরাফ উজ জামান, শাহ ইলিয়াস রতন ও শিহাব উদ্দিন মাহমুদ।
এই প্যানেল থেকে গ্র"প আসনে ঢাকার প্রার্থী হয়েছেন খান ফরহাদ উদ্দিন আহমেদ, বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল ও ফরিদপুরের প্রার্থী মো. নজরুল ইসলাম, বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালীর সৈয়দ সালাহউদ্দিন আহমেদ, বৃহত্তর সিলেট ও কুমিল্লার মো. কাইমুল হক, বৃহত্তর খুলনা, পটুয়াখালী ও বরিশালের আবদুল মালেক, বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়ার মো. মনিরুজ্জামান এবং বৃহত্তর বগুড়া, রংপুর ও দিনাজপুরের বদরুল ইসলাম।
আইনজীবী ঐক্য প্যানেল কেবল সাধারণ আসনে যে ছয় প্রার্থী দিয়েছে তারা হলেন, ড. বেলাল হোসেন জয়, কে এম জাবির, নিত্য গোপাল দেবনাথ, শেখ আখতার উল ইসলাম, মো. আওছার আলম চৌধুরী ও মোহাম্মদ নুরুল আমিন।
বৃহস্পতিবার সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ২০০৪ সালের মে মাসে সর্বশেষ বার কাউন্সিলের নির্বাচন হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এসকে/২২০৮ঘ.
bdnews24