২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাছিমের বিরুদ্ধে চাঁদাবাজি মামলায় বাদির সাক্ষ্যগ্রহণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সচিব আফম বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে চাঁদাবাজির এক মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বুধবার ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১২ এর বিচারক শফিউল আজমের আদালতে বাদি রোশন আলীর সাক্ষ্য নেওয়া হয়। বাদির কথা শুনে আদালত আগামী ২৪ নভেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2008, 03:18 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সচিব আফম বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে চাঁদাবাজির এক মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বুধবার ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১২ এর বিচারক শফিউল আজমের আদালতে বাদি রোশন আলীর সাক্ষ্য নেওয়া হয়। বাদির কথা শুনে আদালত আগামী ২৪ নভেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছিম গত ১৬ নভেম্বর এ মামলায় আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়। তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। নাছিমের বিরুদ্ধে চাঁদাবাজির এ মামলাটি করেছেন কুমিল্লার দেবিদ্বার আসনে ২০০৭ সালের বাতিল হওয়া সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী রোশন আলী মাস্টার। ২০০৭ সালের ১ আগস্ট রাজধানীর শ্যামপুর থানায় দায়ের করা এ মামলায় নাছিমের বিরুদ্ধে ২৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ আনা হয়। এতে বলা হয়, সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দেওয়ার বিনিময়ে নাছিম বাদির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ২০০৬ সালের মাঝামাঝিতে বাদি নাছিমকে দুই কিস্তিতে ২৫ লাখ টাকা চাঁদা দেন। এ মামলায় নাছিমের ভাই খালিদ হোসেন ইয়াদও আসামি। তবে তিনি পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২১১১ ঘ.