২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা তৈমুর খন্দকারের বিরুদ্ধে আরেক দুর্নীতির মামলা

ইতিমধ্যে দুই মামলায় সাজাপ্রাপ্ত নারায়ণগঞ্জের বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে আরেকটি দুর্নীতির মামলা হয়েছে। বিএনপি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও বিআরটিসি'র সাবেক চেয়ারম্যান তৈমুরের বিরুদ্ধে এ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 05:31 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতিমধ্যে দুই মামলায় সাজাপ্রাপ্ত নারায়ণগঞ্জের বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে আরেকটি দুর্নীতির মামলা হয়েছে। বিএনপি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও বিআরটিসি'র সাবেক চেয়ারম্যান তৈমুরের বিরুদ্ধে এ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার রাতে দুদক প্রধান কর্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাদের জিলানী বাদী হয়ে ফতুল্লা থানায় এ মামলা করেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান মামলার এজাহারের বরাত দিয়ে জানান, তৈমুর ১৯৮০-৮১ করবর্ষে ২ কোটি ৭ লাখ ৮ হাজার ৪২৬ টাকা ৫৪ পয়সা জ্ঞাত আয়-বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। তৈমুর আলম খন্দকার এখন কারাগারে আটক রয়েছেন। এর আগে দু'টি মামলায় তার ১২ বছর সাজা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩১৪ঘ.