২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে সন্ধ্যায় দেখা করছেন চার উপদেষ্টা

সরকারের চার উপদেষ্টা মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন দলের একজন কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 11:55 AM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের চার উপদেষ্টা মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন দলের একজন কর্মকর্তা। বিএনপি চেয়ার পারসনের তথ্য সেলের কর্মকর্তা ফারুক কামাল খান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের চার উপদেষ্টা ম্যাডামের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন। সন্ধ্যা সাড়ে ৬ টায় তারা গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে আসবেন।" উপদেষ্টারা হলেন, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল পুনর্র্নিধারণসহ চার দলের দাবিগুলো নিয়ে আলোচনার জন্য উপদেষ্টারা খালেদা জিয়ার সঙ্গে কথা বলবেন। সোমবার চার দলের পক্ষ থেকে নির্বাচনে অংশ নেওয়ার শর্ত হিসেবে চার দফা দাবি বাস্তবায়নে সরকারকে ৪৮ ঘণ্টার সময় দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওই চার দফা হলো জরুরি অবস্থা প্রত্যাহার, উপজেলা নির্বাচন একমাস পেছানো, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৯১ (ই) সহ কয়েকটি ধারা স্থগিত ও হজ যাত্রীদের ভোটদানের ব্যবস্থা করা। এই চার দফা দাবি মেনে নিলে চারদল সংসদ নির্বাচনে যাবে বলে ঘোষণা দেন খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এসকে/১৭৪৬ঘ.