২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ রাষ্ট্রদূতের আশা দায়িত্বশীল আচরণ

আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত গেন্নাদি পি ট্রটসেনকো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 05:50 AM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত গেন্নাদি পি ট্রটসেনকো। রাষ্ট্রদূত বলেন, "আগামী দিনগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করব এ সময় সব রাজনৈতিক দল দায়িত্বশীল আচরণ করবে।" শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার সকালে সুধা সদনে সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা বলেন। সকাল দশটা থেকে সোয়া এগারটা পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাষ্ট্রদূত আরও জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। আসন্ন নির্বাচনে রাশিয়া পর্যবেক্ষক পাঠাবে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আমাদের আমন্ত্রন জানানো হলে আমরা বিবেচনা করে দেখব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসজেড/জিএনএ/১১৪৫ ঘ.