২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ প্রশাসনের বিশেষ ছুটি ও পেনশন মঞ্জুরের ক্ষমতার বিকেন্দ্রীকরণ

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন ধরণের ছুটি ও পেনশন মঞ্জুরি সংক্রান্ত ক্ষমতা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ওপর ন্যস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 05:14 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন ধরণের ছুটি ও পেনশন মঞ্জুরি সংক্রান্ত ক্ষমতা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ওপর ন্যস্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে অর্জিত ছুটি, মাতৃত্বকালীন ছুটি, শ্রান্তি বিনোদন ছুটি, সাধারণ ভবিষ্যত তহবিলের অগ্রিম মঞ্জুরি ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের অবসর প্রস্তুতিকালীন ছুটি (এলপিআর)। সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এ সংক্রন্ত আদেশ জারি করে। মন্ত্রণালয়ের সচিব মো. মোসলেহ উদ্দিন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহিদ হোসেনের নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী সরকার এসব দায়িত্ব সংস্থাপন মন্ত্রণালয়ের হাতে দিল। প্রশাসনে গতিশীলতা আনা এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে সচিবালয় নির্দেশমালা ২০০৮-এর ১০১ নম্বর নির্দেশনামার আলোকে এ আদেশ জারি করা হলো। সরকারের এই সিদ্ধান্তের ফলে এসব কাজে কেন্দ্রীয় প্রশাসনের আর কোনো কর্তৃত্ব থাকল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এমকে/জেকে/এসকে/২৩০৯ঘ.