২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

একটি হত্যা মামলায় জাকির হোসেন (৩০) নামে একজনের ফাঁসির আদেশ দিয়েছে নীলফামারীর একটি আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ লুৎফুর রহমান সোমবার এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 02:11 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

নীলফামারী, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় জাকির হোসেন (৩০) নামে একজনের ফাঁসির আদেশ দিয়েছে নীলফামারীর একটি আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ লুৎফুর রহমান সোমবার এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়ালপুকুর কাচারীপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে লিটন মিয়া (১০) গত ২০০৭ সালের ২ ফেব্র"য়ারি নিখোঁজ হয়। পরদিন তার লাশ এলাকার একটি বাঁশঝাড়ে পাওয়া যায়। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় ৩ ফেব্র"য়ারি লিটনের বাবা মতিয়ার রহমান একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শরিফুল ইসলাম একই বছরের ১৩ এপ্রিল জাকির হোসেনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন। মামলায় ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী সরকারি কৌসুলি অক্ষয় কুমার রায় এবং আসামিপক্ষে ছিলেন কাজী মাহবুবার রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২০০১ঘ.