ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াসীন আলীকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
ইয়াসীন আলী যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য ওই পদে দায়িত্ব পালন করবেন।
সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত একটি নিয়োগাদেশ জারি করেছে।
ওই আদেশে বলা হয়েছে, এসইসি'র সদস্য হিসেবে যোগদানের জন্য তাকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের পদ থেকে পদত্যাগ করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯২৩ঘ.
bdnews24