২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমসটেকে সন্ত্রাসবাদ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

নয়াদিল্লিতে 'বিমসটেক' সম্মেলন শেষ করে শুক্রবার দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। সম্মেলনের মূল কার্যক্রমের পাশাপাশি তিনি ভারত ও মিয়ানমারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2008, 03:05 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়াদিল্লিতে 'বিমসটেক' সম্মেলন শেষ করে শুক্রবার দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। সম্মেলনের মূল কার্যক্রমের পাশাপাশি তিনি ভারত ও মিয়ানমারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। প্রধান উপদেষ্টা জেট এয়ার ওয়েজের একটি ফ্লাইটে বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের রাজধানী নয়াদিল্লীতে আয়োজিত দ্বিতীয় বিমসটেক (বে-অফ-বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) সম্মেলনে বাংলাদেশ ও ভারতসহ মিয়ানমার, ভুটান, থাইল্যান্ড, নেপাল ও শ্রীলঙ্কার সরকার প্রধানরা অংশ নেন। সম্মেলনে সদস্য দেশগুলোর নেতারা 'সার্ক ফুড ব্যাংকের' মতো একটি খাদ্য সহায়তা তহবিল গড়ে তোলার ব্যাপারে সম্মত হন। এর মাধ্যমে খাদ্য সঙ্কটকালীন সময়ে সমস্যাগ্রস্ত দেশকে সহায়তা করা হবে। এছাড়া সম্মেলনে সন্ত্রাসবাদকে শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বাধা হিসেবে উল্লেখ করে সন্ত্রাসবাদ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর নিশ্চয়তা দেন রাষ্ট্র প্রধানরা। ভারতের দক্ষিণ উপকূল থেকে শুরু করে মিয়ানমারের উপকূল পর্যন্ত বিস্তৃত এলাকাকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের হুমকির সম্মুখীন হিসেবে উল্লেখ করা হয়েছে সম্মেলনে। তিনদিনের সফরে ফখরুদ্দীন আহমদ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও মিয়ানমারের প্রধানমন্ত্রী থেইন সেইনের সঙ্গে আলাদা বৈঠক করেন। তারা বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেবেন বলে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন মনমোহন সিং। এছাড়া স