২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে অস্ত্র ও মাদকসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2008, 11:57 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে অস্ত্র ও মাদকসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বিডিআর। তার নাম পারভেজ (১৮)। বাড়ি শিবগঞ্জ উপজেলার বাবুপুর গ্রামে। ৩৯ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর সৈয়দ আবু হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজায় শিবগঞ্জ থেকে ঢাকাগামী এনপি এলিগ্যান্স পরিবহণের একটি বাস থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।" তিনি বলেন, "ওই বাসের যাত্রী পারভেজের কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টা ম্যাগজিন এবং ১৩০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।" বিডিআর পরে পারভেজকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৮০০ ঘ.